চরভদ্রাসনে আ.লীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। কাউন্সিল-পরবর্তী নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আজিজুল হক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত চরভদ্রাসন পাইলট হাইস্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম ব্যাপারী জানান, ৯৯ জন কাউন্সিলরের মধ্যে ৯৭ জন ভোট প্রদান করেন।