চরভদ্রাসনে জেলেপল্লিতে সন্ত্রাসী হামলা, লুটপাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিন্দুডাঙ্গী গ্রামে জেলেপল্লিতে গত শনিবার রাতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় তারা ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ১৭ জনকে মারধর করে। যুবলীগের এক স্থানীয় নেতার মদদে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের জেলেপল্লির বাসিন্দারা অভিযোগ করেন, ওই গ্রামে ৪৫টি জেলেপরিবার বসবাস করে। তারা বরাবরের মতো এ বছরও দুর্গাপূজার আয়োজন করে। শনিবার রাত নয়টায় সাতজন জেলে পদ্মার পারের বাঁধের ওপর বসে ছিলেন। এ সময় ব্যাপারিডাঙ্গী গ্রামের ফজল মণ্ডল, জাহিদ ব্যাপারি, সেলিম খান এবং চরওমরাপুর গ্রামের ফকু খালাসিসহ ১০ জন চাঁদাবাজ ওই সাত জেলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ওই জেলেদের মারধর করে।