চরভদ্রাসনে নদ থেকে ফাঁদ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদে আড়াআড়িভাবে পাতা তৃতীয় ফাঁদটিও অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ অভিযান চালিয়ে মৌলভীরচর বাজারের পেছনের এলাকার ওই ফাঁদটি অপসারণ করেন।১৪ জুলাই ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদে আড়াআড়ি তিনটি ফাঁদ পেতে মাছ ধরার সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই দুটি ফাঁদ অপসারণ করা হয়। আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা চরভদ্রাসন সদর ইউনিয়নে ভুবনেশ্বর নদে আড়াআড়ি তিনটি ফাঁদ পেতে এক মাস ধরে মাছ শিকার করে আসছিলেন।