চরভদ্রাসনে পদ্মা নদীতে নিষিদ্ধ জালে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় দুই মণ ওজনের একটি বেড় জাল ও চারটি ভেসাল জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ এই অভিযানের নেতৃত্ব দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চরহাজীগঞ্জ ও ভাটিশালেপুর মৌজা এলাকার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ইউএনও জানান, নদীর বিভিন্ন জায়গায় আকসিঞ্চক অভিযানে নামলেও অসাধু জেলেরা আগে থেকে টের পেয়ে পালিয়ে যান। এ কারণে কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি। শুধু নিষিদ্ধ জালগুলো জব্দ করে নদীর তীরে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।