চরভদ্রাসনে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে ভাঙনকবলিত তিনটি গ্রাম রক্ষা করা এবেং পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শুক্রবার ভাঙনকবলিত এমপি ডাঙ্গী, ফাজিলখাঁর ডাঙ্গী ও বালিয়া ডাঙ্গী গ্রামের কয়েক শ বাসিন্দা পদ্মা নদীর পাড়ে ওই কর্মসূচি পালন করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়।
এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন, চরভদ্রাসন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মণ্ডল, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকতারুজ্জামান, সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী, ওয়াছেল মাস্টার প্রমুখ।