চরভদ্রাসনে বেড়িবাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর পানির চাপে বেড়িবাঁধের ধসে পড়া অংশের মেরামতকাজ চলছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ফাজিলখাঁরডাঙ্গি এলাকায় বাঁধের ৫০ মিটার অংশ ধসে পড়ে।
এলাকার বেশ কয়েকজন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার ফাজিলখাঁরডাঙ্গি-বালিয়াডাঙ্গি বেড়িবাঁধের ফাজিলখাঁরডাঙ্গি এলাকায় বাঁধের ৫০ মিটার অংশ ধসে পড়ে। উপজেলা সদরকে বন্যা থেকে রক্ষা করতে ২০০১ সালে পাউবো এই বেড়িবাঁধ নির্মাণ করে।
পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, ধস মেরামতে বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।
এদিকে পদ্মার পানি কমায় ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত) ১৭ সেন্টিমিটার কমেছে। এতে ফরিদপুর সদরের চারটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।