চরভদ্রাসনে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘গ্রিন চরভদ্রাসন বাস্তবায়নে ২৫ শতাংশ বনায়ন নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চরভদ্রাসন সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কলেজের অধ্যক্ষ শীলা রানী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আবদুর রহমান বিশ্বাস।