চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রাম থেকে মুরাদ সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে গত শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রামের আফছার হোসেন সরদারের ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাসার মিয়া বলেন, মুরাদ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য। গতকাল রোববার দুপুরে তাঁকে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।