চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার রানীনগর স্টেশনসংলগ্ন এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থী নুরুল আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল আলম উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, নুরুল আলম রানীনগরের আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন মাস্টার এবং শরিয়া গ্রামের মসজিদের মধ্যে সংঘটিত জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আসামি।