চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর গ্রাম থেকে আতাইকুলা থানার পুলিশ গত বুধবার রাতে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি ও রাজশাহীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা রয়েছে।