চরমপন্থী নেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ফরিদপুর উপজেলার হাদল বিল থেকে গতকাল শনিবার সকালে পুলিশ মোতালেব হোসেন ওরফে চৈতা (৩৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলার মৌদ গ্রামে। পুলিশের ভাষ্যমতে, মোতালেব স্থানীয় চরমপন্থী দলের ‘বাহিনী’ হাদল অঞ্চল প্রধান ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলেই তিনি খুন হন। এলাকাবাসী ও পুলিশ জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিলে কাজ করতে গেলে স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফরিদপুর থানার ওসি আবদুল হামিদ জানান, মোতালেবের বিরুদ্ধে ফরিদপুর থানায় তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।