চরমপন্থী সন্দেহে আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর থানার পুলিশ গতকাল শনিবার চরমপন্থী দলের সদস্য সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শিবচরের চান্দেরচর হাটে চুরি করার সময় পাবনার হারুন সরদার (৩০) নামের একজনকে লোকজন আটক করে থানায় সোপর্দ করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, হারুন পুলিশের কাছে স্বীকার করেছেন, এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা একটি অপরাধী চক্র রয়েছে।