চরমপন্থীদের গুলিতে মেহেরপুরে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে চরমপন্থীদের গুলিতে লোকমান আলী (৩৯) নামের এক যুবক খুন হয়েছেন। তাঁর বাবার নাম আছেন আলী। বাড়ি মহাজনপুরের চারুলিয়া গ্রামে।এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ভোর চারটার দিকে সাত-আটজন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে লোকমানকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তারা গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী মাঠের দিকে এগিয়ে যায়। পরে সেখানে লোকজন গুলিবিদ্ধ নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী জানান, নিহত লোকমান একসময় একটি চরমপন্থী দলের সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি সন্ত্রাসী দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ কারণে চরমপন্থীরা তাঁকে খুন করতে পারে।