চরমপন্থীদের তৎ পরতায় অশান্ত রাজবাড়ীর চরাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর চরাঞ্চলগুলোতে নিষিদ্ধ বিভিন্ন চরমপন্থী সংগঠনের তৎ পরতা বেড়েছে। এ কারণে অশান্ত হয়ে উঠেছে এসব জনপদ। সম্প্রতি দুই দিনের ব্যবধানে চরমপন্থীদের হাতে দুজন খুন হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো উদ্বিগ্ন হলেও পুলিশ বলছে চিন্তিত হওয়ার কিছু নেই।জেলার পুলিশ, গোয়েন্দা পুলিশসহ স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছরে জেলায় পুলিশ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ প্রায় ৩০ জনকে চরমপন্থীরা খুন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে কয়েকজন চরমপন্থী।তীরবর্তী এবং সেখানে যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় চরমপন্থীরা দীর্ঘদিন ধরেই এখানে তৎ পর। জেলার পার্শ্ববর্তী পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সন্ত্রাসীরা নদীপথে এসে এখানে খুন, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, লুটপাটসহ নানা অপরাধ করে চলে যায়। নিরাপত্তার অভাবে এসব ঘটনা অনেকেই থানায় জানাতে সাহস পান না।গত ১ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ীর বরাট বাজারে পূর্ববাংলা সর্বহারা পার্টির সন্ত্রাসীরা বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় ব্যবসায়ী সালাম মৃধাকে হত্যা করে। সালামও ওই সংগঠনের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানায়। এর দুদিন আগে ২৯ জানুয়ারি গোয়ালন্দের বেথুরী ট্রলার ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ববাংলা লাল পতাকা গ্রুপের সন্ত্রাসীরা তাদের সংগঠনেরই সাবেক নেতা কদম আলী সরদারকে হত্যা করে। ২৮ জানুয়ারি পাংশা থকে স্কুলছাত্র রায়হান আফরোজকে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চরমপন্থীরা। এ ছাড়া গত বছরের ৩ আগস্ট পাংশার ভাতশালায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার বিপ্লবী কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) অমল বাহিনীর নেতা আবদুল আজিজ, আরেক অংশের নেতা দিপংকর দাস নিহত হন। ১ আগস্ট একই সংগঠনের আরেক নেতা পরিতোষ কুমার প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হন। গত বছরের ১৮ ফেব্রুয়ারি র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার সামাদ বাহিনীর প্রধান সামাদ মেম্বার ওরফে দস্যু কেহেরমান ওরফে আজিজ কমান্ডার মারা যান।পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, লাল পতাকা, পূর্ববাংলার সর্বহারা পার্টি, পূর্ববাংলার বিপ্লবী কমিউনিস্ট পার্টি, গণবাহিনী ও জনযুদ্ধ নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দের চরাঞ্চল এবং আশপাশের এলাকায় তৎ পর। এসব সংগঠনের চার শতাধিক সদস্য প্রায় ৮-১০টি দলে বিভক্ত হয়ে কাজ করছে। এর মধ্যে লাল পতাকা ও পূর্ববাংলার সর্বহারা পার্টি বেশি সক্রিয় এবং আধিপত্যও বেশি।বেসরকারি সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির রাজবাড়ীর কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘চরমপন্থীদের হাতে মাঝেমধ্যেই যেভাবে মানুষ খুন হচ্ছে, এতে আমরা চিন্তিত।’জেলা আইনজীবী সমিতির সভাপতি ও হিউম্যান রাইটস অ্যান্ড মনিটরিং সেলের সভাপতি গনেশ নারায়ণ চৌধুরী বলেন, ‘রাজবাড়ীর চরাঞ্চলগুলোতে চরমপন্থী সংগঠনের আনাগোনা বেশি। সেখানকার সাধারণ মানুষ সব সময় আতঙ্কে থাকেন; এমনকি আমরাও চিন্তিত। সেসব এলাকায় নৌ ফাঁড়ি স্থাপন ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন অত্যন্ত জরুরি। এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত নিয়ে একটি প্রস্তাবপত্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও কাজ হয়নি।’পুলিশ সুপার এস এম আইনুল বারী বলেন, ‘আমি গত বছর এখানে যোগদানের সময় চরাঞ্চলের মানুষ যেভাবে আতঙ্কে বাস করতেন, এখন তার অনেকটা নেই বললেই চলে। তার পরও বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এ ছাড়া গত সাত মাসে প্রায় ৪০ জন চরমপন্থী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নির্মূল করতে পর্যাপ্ত লোকবল ও আধুনিক সরঞ্জামের অভাব আছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’