চরমুগরিয়া বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম প্রধান পাট ক্রয়কেন্দ্র মাদারীপুরের চরমুগরিয়া বন্দরের পাঁচটি পাটের গুদামে গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কয়েক হাজার মণ পাট। দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের মাদারীপুর ও রাজৈর থেকে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত গুদামের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বন্দরের উত্তর দিকে বিল্লাল হোসেনের মোটর ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন পাশের বাবুল বেপারী, সুনীল বাবু ও মান্নান ফরাজীর পাটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে পাটসহ পাঁচটি গুদাম পুড়ে যায়। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা দাবি করেছেন দুই হাজার ১০০ মণ পাট পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস পরিমাণ যাচাই-বাছাই করবে। আগুনে পাটের গুদামগুলোও পুড়ে গেছে।মাদারীপুরের এএসপি সার্কেল রাসেল শেখ জানান, স্থানীয় জনগণের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে অনেক বেগ পেতে হয়েছে।