চরমোনাইয়ের পীরের সমাবেশে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় গত শনিবার রাতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাইয়ের পীর) সমাবেশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ আহলে হাদিস সম্প্রদায় সম্পর্কে ‘বিরূপ’ মন্তব্য করার জের ধরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে চরমোনাইয়ের পীর প্রধান অতিথির বক্তব্য শুরু করেন। একপর্যায়ে তিনি আহলে হািদস সম্প্রদায় সম্পর্কে ‘বিরূপ’ মন্তব্য করেন৷ এ সময় আহলে হািদস সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে চরমোনাইয়ের পীরের ওপর চড়াও হন৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়৷ এ সময় পুলিশ পীর সাহেবকে মঞ্চ থেকে নামিয়ে থানায় নিয়ে যান। পরে তাঁকে পুলিশ প্রহরায় বগুড়ায় পাঠানো হয়।
আহলে হািদস-সমর্থক ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, চরমোনাইয়ের পীর আহলে হািদস সম্প্রদায়কে ‘নাস্তিক ও খ্রিষ্টান’ বলায় সেখানে উপস্থিত শত শত সমর্থক তাঁর ওপর চড়াও হন। পরিস্থিতি বুঝতে পেরে পীর সাহেব বক্তব্য শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন৷
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল হক বলেন, ‘ড. আসাদুল্লাহ আল গালিব-সমর্থিত আহলে হাদিস আন্দোলনের একটি অংশ অন্য মাজহাবের লোকজনকে “মুশিরক ও কাফের” বলে থাকে। ওই সমাবেশে পীর সাহেব তাঁর বক্তব্যে বলেন, আহলে হাদিসের এ ধরনের কর্মকাণ্ড িখ্রষ্টান ও ইহুিদদের ষড়যন্ত্রের অংশ হতে পারে। তাঁর এ মন্তব্যের কারণে গালিব-সমর্থিতরা সমাবেশে হামলার প্রস্তুতি নেয়। আমরাও প্রতিরোধ গড়ে তুলি। পরে মোনাজাত শেষে পীর সাহেব সমাবেশস্থল ত্যাগ করেন। সমাবেশ ভণ্ডুলের অভিযোগ সঠিক নয়।’