চরমোনাই ঘাটে ট্রলারডুবি নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সদর উপজেলার চরমোনাইয়ে অনুষ্ঠিত মাহফিল শেষে ফেরার পথে ট্রলার ডুবে এক মুসল্লি নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত রোববার সকালে চরমোনাই ঘাটে কড়াই নদীতে ট্রলারটি ডুবে গেলে এ ঘটনা ঘটে।নিহত মুসল্লির নাম আবদুল কাদের (৭৫)। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরমোনাই ঘাট থেকে রোববার সকালে একটি ট্রলার শতাধিক যাত্রী নিয়ে ভোলার সদর উপজেলার ইলিশার উদ্দেশে রওনা হওয়ার সময় সেখানেই ডুবে যায়। এ সময় ওই ট্রলারের যাত্রী আবদুল কাদের নদীতে পড়ে নিখোঁজ হন। পরে বরিশালের দমকল বাহিনীর সহযোগিতায় সন্ধ্যা পৌনে সাতটায় তাঁর লাশ উদ্ধার করা হয়। রাতেই লাশটি ভোলার দক্ষিণ চরপাতা গ্রামে তাঁর বাড়িতে পাঠানো হয়।