চরে আনন্দহীন ঈদ
কুড়িগ্রামে অধিকাংশ চরের মানুষ এবারের ঈদুল আজহায় পশু কোরবানি দিতে পারেননি। পরপর তিনবার বন্যায় ফসল নষ্ট হওয়ায় কারণে এসব চরের মানুষের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। তাই তাদের মধ্যে ঈদের কোনো আনন্দ ছিল না।জানা গেছে, কুড়িগ্রামে সব মিলিয়ে ৪১০টি চর আছে। এসব চরের অধিকাংশ মানুষ দরিদ্র। তাঁরা কৃষিকাজ ও দিনমজুরি করে সংসার চালান। কয়েক বছর ধরে বন্যার কারণে ফসলহানি হওয়ায় এবং এই সময়ে কাজ না থাকায় অনেকেই এবার কোরবানি দিতে পারেননি। প্রথম আলো, খাসের, পার্বতীপুর, ঝুমকা, চিড়াখাওয়া, বতুয়াতলী, মশালের, জাহাজের আলগা, কালির আলগা ও মাঝেরচরে গিয়ে কাউকে কোরবানি দিতে দেখা যায়নি। এসব চরের মতো অধিকাংশ চরেই কোরবানি হয়নি বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। জানা গেছে, এই চরে কোনো কোরবানি হয়নি। যাত্রাপুর ইউপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য এরশাদুল হক বলেন, পরপর তিনবার বন্যায় মানুষের অবস্থা কাহিল হয়ে গেছে। জমিতে কোনো ফসল হয়নি। অধিকাংশ মানুষ ধার-দেনা করে চলছে। এই চরের বাসিন্দা গৃহবধূ রেজিয়া বেগম বলেন, ‘হামার আবার কিসের ঈদ বাহে। শোয়ামি (স্বামী) এক সপ্তাহ আগে কামত গেইছে। এ্যালাও আইসে নাই। ঘড়ত খাবার নাই। ধার-দেনা করি আর কত চলা যায়। ঈদের দিন ছাওয়া-পাওয়ার মুকোত একনা গোস্তা দিবার পাই নাই। রাইতের পানি দেওয়া বাত খায়া আছি।’যাত্রাপুর ইউপির চেয়ারম্যান বলেন, যাত্রাপুর ইউপির তিনটি ওয়ার্ড বাদে সবগুলো ওয়ার্ড (ছয়টি) চর এলাকায় পড়েছে। কোথাও কোরবানি হয়নি। ঈদের আগে এসব চরের প্রতিটি পরিবারকে ভিজিএফের ১০ কেজি করে চাল দেওয়া হয়। চরের মানুষের এ করুণ অবস্থা জানতে পেরে ঈদুল আজহার দ্বিতীয় দিন কুড়িগ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবু মনসুর আহামেঞ্চদ, প্রকৌশলী মাসুম ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের সহায়তায় প্রথম আলো, খাসের ও পার্বতীপুরচরে তিনটি গরু কোরবানি দেওয়া হয়।