চর্যাপদ মুখস্থ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ সম্পূর্ণ মুখস্থ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকেরুল ইসলাম। তিনি বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার আর সি মজুমদার মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সামনে চর্যাপদের পদগুলো মুখস্থ পাঠ করে শোনান তিনি। এটি যাচাই করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মেহের নিগার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৌমিত্র শেখর।