চলচ্চিত্র অভিনেতা রুবেলের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় চলচ্চিত্র অভিনেতা ও ব্যবসায়ী মাসুদ পারভেজ রুবেল জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁর জামিন মঞ্জুর করেন। এইমওয়ে করপোরেশনের পরিচালক মাসুদ পারভেজ রুবেল গত ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন জামিন নেন। আইনজীবী জামিন স্থায়ী করার আবেদন করলে আদালত গতকাল তা মঞ্জুর করেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদনগর গ্রামের এনামুল হক অভিনেতা রুবেলসহ ১২ জনের বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করেন।