প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জোগাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহী আলম উৎসবের উদ্বোধন করেন। এ সময় সিলেটের সাংস্কৃতিক সংগঠনের সংগঠকেরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনী ছিল অনিল বাগচীর একদিন। আয়োজকেরা জানান, গত এক মাসে ৬৬টি দেশের ২০৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।