চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক মাসুদের মাটির ময়না প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি করে ছবি দেখানো হবে। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা প্রথম আলোকে বলেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ-বিষয়কসহ দেশীয় সব ধরনের ছবি দেখানো হবে।