প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের চতুষ্টয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় নগরের জিন্দাবাজার এলাকার নজরুল একাডেমিতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী। এ ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন ভূইঞা, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক প্রণবকান্তি দেব বিশেষ অতিথির বক্তব্য দেন।