প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল রোববার দিনব্যাপী মোশন ভাস্কর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ে খ্যাতিমান পাঁচজন তরুণ চলচ্চিত্রকারের ছবি স্থান পায়। গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট এই উৎসবের আয়োজন করে। প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো নেয়ার টু সোল, ঘুরপথে, জলিলের বিশ্বাস, স্যানাটোরিয়াম, মোমেন্টস, পৌনঃপুনিক ও মিস্টার এক্স। প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে আলোচনায় অংশ নেন কবি সরোজ দেব, গীতিকার অমিতাভ দাশ, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফারুক শিয়র প্রমুখ। পরে চলচ্চিত্রকারদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।