চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই স্লোগান নিয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাত দিনব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসবে মোট ৮৪টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ প্রমুখ।