প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী ও চলচ্চিত্র উৎসব-২০১৬ উদ্যাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে খুলনার জেলা প্রশাসন ও শিশু একাডেমি। খুলনা শিশু একাডেমি প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বেলা ১১টায় চলচ্চিত্র প্রদর্শনী হবে। ১৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাড়ে ১০টায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা ও বেলা পৌনে ১১টায় চলচ্চিত্র প্রদর্শনী এবং ২১ অক্টোবর সকাল ১০টায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর সকাল ১০টা থেকে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উৎসব শেষ হবে।