চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে চিলড্রেন ফিল্ম সোসাইটির আয়োজনে মঙ্গলবার থেকে চার দিনব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। গতকাল শনিবার শহরের রাজা রামমোহন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের পরিচালক শাহনেওয়াজ খান, চিলড্রেন ফিল্ম সোসাইটির আহ্বায়ক নাফিজ নিয়াজ খান, সদস্যসচিব মুবাশ্বির হৃদম, উৎসবের সমন্বয়কারী মনিরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর টাউন হলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দেশের ৪ থেকে ৫টি করে ছবির প্রদর্শনী হবে।