চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে ‘মানবতার সেবায় চলচ্চিত্র’ শীর্ষক দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। ক্যানসারে আক্রান্ত সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী অনন্ত কুমার সরকারের চিকিৎসা তহবিল সংগ্রহে এই উৎসবের আয়োজন করে কলেজ থিয়েটার। এতে পৃষ্ঠপোষকতা দেয় সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদ, ওয়েভার ফিল্মস বাংলাদেশ এবং ‘মানুষ-স্বজন’। সকালে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো হলো সুপিন বর্মনের পোস্টমাস্টার, তৌকীর আহমেদের অজ্ঞাতনামা, মুরাদ পারভেজের বৃহন্নলা এবং গাজী রাকায়েতের মৃত্তিকামায়া।