প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলার আহ্বান জানিয়ে রাজশাহীতে কাল সোমবার থেকে শুরু হচ্ছে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী চলচ্চিত্র উৎসব ২০১৬। রাজশাহী চলচ্চিত্র সংসদ ও ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ যৌথভাবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করছে। রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবির লিটন বলেন, সোমবার বিকেল পাঁচটায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।