প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব চলচ্চিত্র দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজশাহীতে শোভাযাত্রা, মতবিনিময় সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা চলচ্চিত্র সংসদ, ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি, রাজশাহী এ কর্মসূচির আয়োজন করে। বিকেলে নগরের আলুপট্টির মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে পদ্মা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবিরের সভাপতিত্বে কামার উল্লাহ সরকার, দিলীপ কুমার ঘোষ, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য দেন।