চলচ্চিত্র দিবস উপলক্ষে সভা ও প্রদর্শনী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে আগামীকাল শুক্রবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী। নগরের বৌদ্ধমন্দির সড়কে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে এই কর্মসূচি উদ্যাপন করা হবে।
সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিলের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর প্রদর্শন করা হবে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ। বিজ্ঞপ্তি।