চলচ্চিত্র-নির্মাতা আজমল হুদা মিঠুর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র-নির্মাতা আজমল হুদা মিঠু আর নেই। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এর আগে ১ জানুয়ারি শুক্রবার তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে এফডিসিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো তাঁকে দেখতে আসেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।আজমল হুদা মিঠু দুই ছেলেমেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।