চলচ্চিত্র পরিচালক সামসুদ্দীন টগরের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্তর দশকের চলচ্চিত্র পরিচালক সামসুদ্দীন টগর গত সোমবার সন্ধ্যায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধানমন্ডির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। সামসুদ্দীন টগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার তেজকুনি পাড়া খেলাঘর মাঠে। দ্বিতীয় জানাজা হয় এফডিসিতে। গতকাল মঙ্গলবার দেশের বাড়ি যশোরে তাঁকে দাফন করা হয়। প্রবীণ এ চলচ্চিত্রকারের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামসুদ্দীনের নির্মিত ব্যবসাসফল চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দস্যু বনহুর (সারথী ছদ্মনামে পরিচালনা করেন), সম্রাট, দখল, হুরে আরব, গলি থেকে রাজপথ, রাজভিখারি, রতনমালা, বানজারান ও সতী কমলা ইত্যাদি।