চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নবশিখা নাট্যদলের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামে শেষ হয়েছে ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের তিন দিনব্যাপী প্রদর্শনী। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের রিকাবীবাজার এলাকার অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্রের পরিচালক শিহাব শাহীন, নাট্য সংগঠক মু. আনোয়ার হোসেন রনি ও সুমনকুমার দাশ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমন।