প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনী উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ সরকারের চিকিৎসা সহায়তা তহবিল গঠনে এ প্রদর্শনীর আয়োজন করেছিল প্রথম আলো বন্ধুসভা শাবিপ্রবি। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসবের প্রথম দিনের প্রদর্শনী শুরু হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।