চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের লিডিং ইউনিভার্সিটির বিবিএ ৩৯তম ব্যাচ সেকশন সি-এর উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ার ক্যাম্পাসের হলরুমে শিক্ষামূলক চলচ্চিত্র কর্পোরেট প্রদর্শিত হয়েছে। এর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মুনির আহমেদ কাদেরি। পুরো প্রদর্শনীটি সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আহসান কবীর, দেওয়ান আরাফাত মাজিদ, আকাশ সাহা, মো. মারুফ আহমেদ প্রমুখ।