চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বিজয় দিবস স্মরণে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। সখীপুরের বই মিতালী গণগ্রন্থাগার নামের একটি প্রগতিশীল সংগঠনের আয়োজনে প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ডকুমেন্টারিসহ তারেক মাসুদের মুক্তির গান ও মাসুদ আকন্দের পিতা চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।