চলচ্চিত্রকার মোস্তফা মেহমুদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার মোস্তফা মেহমুদ (৮০) গত রোববার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল বুধবার তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ১৫টি চলচ্চিত্র নির্মাণ করেন মোস্তফা মেহমুদ। ১৯৫৭ সালে মৃদঙ্গ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন তিনি। এরই সূত্র ধরে কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে তাঁর পরিচয় হয়। ১৯৬৬ সালে জহির রায়হানের সঙ্গে থেকে সহকারী পরিচালক হিসেবে বেহুলা ছবিটি পরিচালনা করেন। ১৯৬৮ সালে মিতা ফিল্মসের ব্যানারে তাঁর প্রথম ছবি মোমের আলো মুক্তি পায়। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পরিচালক হিসেবে মানুষের মন নামে চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৮২ সালে মুক্তি পায় তাঁর নির্মিত সর্বশেষ চলচ্চিত্র স্বামীর সোহাগ।