চলচ্চিত্রনির্মাতাদের সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন চলচ্চিত্রনির্মাতা প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। নগরের লামাবাজার এলাকায় সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।
পুলিশ জানায়, সিলেটে শুটিং করতে ঢাকার একটি চলচ্চিত্রনির্মাতা প্রতিষ্ঠানের সব ইউনিট সিলেট অবস্থান করছিল। বেলা ১১টার দিকে ওই প্রতিষ্ঠানের কয়েকজন সদস্য নগরের দরগা গেট এলাকার একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে বাজার করার জন্য কাজীরবাজার রওনা করেন।
সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাঁরা লামাবাজার পৌঁছলে তিনটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী তাঁদের অস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।