চলচ্চিত্রবিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। চিত্রনাট্য লেখা ও ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ বিষয়ের ওপর কর্মশালাটি পরিচালনা করেন চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক ও প্রসূন রহমান।কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’তে গতকাল শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কর্মশালার দুজন প্রশিক্ষকসহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ।