চলছে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের আগস্টের মধ্যে সারা দেশে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের আওতায় প্রতিটি বাড়ি পরিদর্শনের কাজ শেষ হবে। ১ জুন থেকে এ জরিপ শুরু হয়।

সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ জরিপবিষয়ক জাতীয় কর্মশালায় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ।