চলছে শেষের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে তৈরি করা হয় নানান রঙের তোরণ। ছবিটি রোববার নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তোলা।

ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

প্রতিমায় শেষ তুলির আঁচড় দিচ্ছেন শিল্পী। ছবিটি আজ রোববার ফরিদপুর শহরের গোয়ালচামট পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা হয়েছে। 

ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। মণ্ডপের সাজসজ্জার কাজ। ছবিটি আজ রোববার ফরিদপুর শহরের গোয়ালচামট পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা হয়েছে।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষের দিকে। মণ্ডপ ও পূজা উপলক্ষে তৈরি তোরণে আলোকসজ্জা করা হয়েছে। ছবিটি রোববার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তোলা। 

ছবি: নাসিরউদ্দীন নাসিম
ছবি: নাসিরউদ্দীন নাসিম

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ এখন চলছে। ছবিটি আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তোলা হয়েছে। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

পূজা উপলক্ষে যশোর সদর উপজেলার লেবুতলা এলাকার জয়ন্তী সংঘ লেবুতলা-খাজুরা সর্বজনীন পূজা মন্দিরে ৮০ ফুট উচ্চতার এই মণ্ডপ তৈরি করা হয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। 

ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

প্রতিমা দেখছেন স্কুল শিশুরা। ছবিটি আজ রোববার খাগড়াছড়ির সদর গোলাবাড়ি ঠাকুরছড়া শিবমন্দির থেকে তোলা। 

ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

প্রতিমা তৈরির পর একস্থান থেকে অপর স্থানে নেওয়া হচ্ছে। ছবিটি আজ রোববার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে তোলা।