চলতি অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন: ভূমি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা খাসজমির পরিমাণ এক লাখ ৯৭ হাজার একর। এ ছাড়া কেউ না কেউ ভোগদখল করছে তেমন অর্পিত সম্পত্তির পরিমাণ চার লাখ ৪৫ হাজার একর। এই জমি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের জন্য সরকার সংসদের চলতি অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধনী) পাস করতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ‘সমতল অঞ্চলের আদিবাসী জাতিগোষ্ঠীর ভূমি সমস্যা ও সমাধানে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন।জাতীয় আদিবাসী পরিষদ, কাপেং ফাউন্ডেশন ও গ্রাম বিকাশ কেন্দ্র এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডী। বৈঠকে মূল বক্তব্য পড়ে শোনান জনউদ্ভিদবিদ্যা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ গবেষক পাভেল পার্থ। অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর ২০০১ সালে পরিচালিত সর্বশেষ আদমশুমারিতে আদিবাসীদের প্রসঙ্গটি উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেন।বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের নিয়ে অনেক ভালো ভালো কথা লেখা আছে। কিন্তু এক বছরে সরকার আদিবাসীদের সঙ্গে একটি সংলাপও আয়োজন করেনি। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কর কমিশনার সাদেকা হালিম, মোয়াজ্জেম হোসেন, দীপায়ন খীসা, রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।