চলতি অধিবেশনেই সংশোধন বিল পাস হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে ভেঙে দুটি সিটি করপোরেশন করা ও সরকারের পছন্দমতো প্রশাসক নিয়োগের বিধান করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল-২০১১ সংসদের চলতি অধিবেশনেই পাস হবে। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন তৈরি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল এ অধিবেশনেই পাস করার পরিকল্পনা রয়েছে। সংসদীয় কমিটি বিলের খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার পর তা পাসের জন্য সংসদে পেশ করা হবে। ২৮ নভেম্বর বিলটি পাস হতে পারে বলে প্রতিমন্ত্রী জানান।জানা গেছে, বিলে ঢাকাকে বিভক্ত করার সময় সীমানা নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেয়। থানা ও ওয়ার্ড না ভেঙে এ বিভক্তি আনার চিন্তা করা হয়। পরে মোটামুটি পাশাপাশি ওয়ার্ডগুলো নিয়ে সীমানা ঠিক করা হয়। বর্তমান ঢাকা সিটি করপোরেশনের ৯২টি ওয়ার্ড ভেঙে নতুন এ দুটি সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হচ্ছে। কমিটি এখন ওয়ার্ডগুলোর ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে কাজ করছে।প্রস্তাবিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ এবং ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭ এবং ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড (মোট ৩৬টি)।প্রস্তাবিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ এবং ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১ ও ৯২ নম্বর ওয়ার্ডগুলো (মোট ৫৬টি) রাখার প্রস্তাব করা হয়েছে।