প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি অর্থবছরে বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে স্বতস্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর লিখিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
তবে, দেশের সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্দেশক সূচকসমূহের আট মাসের (২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) গতি-প্রকৃতি বিশ্লেষণ করে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি হবে।
গতকাল বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের ফলে দেশের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে।