চলতি অর্থবছরের সাত মাসে রাজস্ব্রআয় প্রায় ৪০ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত্রবলেছেন, চলতি অর্থবছরের (২০১০-১১) প্রথম সাত মাসে ৩৯ হাজার ৯১৪ কোটি ৯৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ্রথেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা। বর্তমান ধারা অব্যাহত থাকলে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৮৬ হাজার ৩৫৯ জন নতুন করদাতা শনাক্ত করা সম্ভব হয়েছে।অপর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে টিআইএনধারীর (কর পরিচিতি নম্বর) সংখ্যা ২৮ লাখ। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত আট লাখ ৫১ হাজার ৪৬৯ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাট আইন, ১৯৯১ সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে বাংলাদেশ তিন হাজার ৫৫৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ মওকুফ পেয়েছে। শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ৭৫১ মার্কিন ডলার। বিগত জোট সরকারের প্রথম দিকে এর পরিমাণ ছিল ৩৭৮ ডলার, শেষ দিকে ছিল ৪৭৬ ডলার।ইউনিপেটুইউ অবৈধ ব্যবসা করছে: আশরাফউদ্দিন নিজানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠান হলেও প্রচলিত আইন না মেনে অবৈধ ব্যবসা পরিচালনা করছে ইউনিপেটুইউ বাংলাদেশ। বেশ কিছু কারণে ইউনিপেটুইউর কার্যক্রমকে সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। তাই এ ধরনের যেকোনো প্রতিষ্ঠানে বিনিয়োগে জনগণের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি প্রচার করেছে।পুঁজিবাজার প্রসঙ্গ: এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং পুঁজি তারল্য বাড়ানোর জন্য সরকার মার্চেন্ট ব্যাংকার আরও বৃদ্ধির পরিকল্পনা করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি বিনিয়োগের ব্যাপারে সরকার কোনো বিধিনিষেধ আরোপ করেনি।জাহিদ মালেকের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেয়ারবাজারে পতনের কারণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার ১৩টি পদক্ষেপ নিয়েছে। সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর আরও শেয়ার দ্রুত পুঁজিবাজারে ছাড়ার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্প বাংলার মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারেনি। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার বাংলার মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে।বরগুনার এই সাংসদ বলেন, ‘আমরা ইউনূসকে সম্মান করি। আওয়ামী লীগ এই নোবেল বিজয়ীকে একটি কটু কথাও বলেনি। কিন্তু বিরোধী দল বিএনপি এখন যে আচরণ করছে, তাতে মনে হচ্ছে, তারা ইউনূসকে ভালোবাসে আর আমরা ইউনূসকে অপমান করি। এটা ঠিক নয়।’সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের সাংসদ মুহিবুর রহমান বলেন, ‘যাঁরা দারিদ্র্যকে নিয়ে ব্যবসা করেন, যাঁরা মেডেল পেতে চক্রান্ত করেন, তাঁদের মুখোশ উন্মোচন করতে হবে।’রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় গতকাল আরও অংশ নেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, আখতারুজ্জামান চৌধুরী, শেখ আবদুল ওয়াহাব, হাবিবুন নাহার প্রমুখ। এই আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মুলতবি।