চলতি বছর সম্ভাব্য বাংলাদেশি হজযাত্রী এক লাখ ২৮ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৮ হাজার ব্যক্তি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন বলে আশা করা যাচ্ছে। তাঁদের মধ্যে অর্ধেক হজযাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করবে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় হজকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিমান বাংলাদেশ এয়ার-লাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বুধবার বলা হয়, সুষ্ঠুভাবে এ বছরের হজ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে ৪৫০ থেকে ৫০০ যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়ো-জাহাজ ভাড়া করার উদ্যোগ নিয়েছে বিমান।উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে এক লাখ ১০ হাজার ৫৫০ জন নারী-পুরুষ পবিত্র হজ পালন করেন। তাঁদের মধ্যে ৫৪ হাজার ১৭৯ জনকে আনা-নেওয়া করে বাংলাদেশ বিমান।