চলতি মাসেই খুলনা অঞ্চলের ২২টি সড়ক সংস্কারের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসেই খুলনা অঞ্চলের ২২টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পুনঃসংস্কারকাজ শুরু হবে। ইতিমধ্যে অন্য একটি সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। আগামী জুনের মধ্যে সংস্কারকাজ শেষ করা হবে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস গতকাল শুক্রবার যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হওয়া খানাখন্দ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।প্রকৌশলী আবদুল কুদ্দুস জানান, খুলনা অঞ্চলের ২৩টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক পুনঃসংস্কার কাজের জন্য ১৪৮ কোটি টাকার ২৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে যশোর-নড়াইল সড়ক সংস্কারকাজ শুরু করা হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়কের যশোর শহর থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল সরেজমিন এই সড়ক দেখেন প্রধান প্রকৌশলী।