চলতি সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন শীর্ষ এক কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সিওয়েল চলতি সপ্তাহের শেষের দিকে ঢাকায় আসছেন। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিডিয়া নোটে এ কথা জানানো হয়েছে।
সারাহ সিওয়েল প্রশাসনিক বিষয়ে এবং উগ্র মৌলবাদ মোকাবিলা নিয়ে সহযোগিতার বিষয়ে বাংলাদেশে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উগ্র মৌলবাদের বিরুদ্ধে আমাদের যৌথ প্রচেষ্টা’ শিরোনামের একটি আলোচনায় অংশ নেবেন।