চলনবিলে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত বড়িয়া গ্রামে গত বুধবার সন্ধ্যায় পানিতে ডুবে আলিফ নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ বড়িয়া গ্রামের এলাহী ফকিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পোনে সাতটার দিকে আলিফ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সবার অলক্ষ্যে সে হামাগুড়ি দিয়ে চলতে গিয়ে বিলের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী ইন্দ্রাসুন গ্রামের একটি বাঁশের সাঁকোর সঙ্গে আটকে থাকা অবস্থায় শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে আলিফের পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। নাটোর প্রতিনিধি|